ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইসি কর্মকর্তাদের কর্মবিরতি কাল, বন্ধ থাকবে এনআইডি সেবা

সিটিজেন প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সারাদেশের ২ ঘণ্টার জন্য কর্মবিরতিতে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাসহ সারা দেশের কর্মকর্তারা। এর ফলে সারাদেশে ২ ঘণ্টার জন্য এনআইডি সেবা বন্ধ থাকবে।

বুধবার (১২ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ দেখা গেলেও সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাওয়ায় সারাদেশে একযোগে আগামীকাল বৃহস্পতিবার স্ট্যান্ড ফর এনআইডির ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এতে করে এসময় সারাদেশে এনআইডি সেবা বন্ধ থাকবে।

মনির হোসেন বলেন, এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সবাই চায় এটি ইসির অধীনে থাকুক। উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয় এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করে তা ইসির অধীনেই ন্যস্ত করার।

কিন্তু আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য।

তিনি বলেন, গত ৫ তারিখে এখানেই রাখার দৃশ্যমান উদ্যোগ নিতে কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার জন্য। কমিশন একমত পোষণ করে ৯ তারিখে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের কাছ থেকে সাড়া পেলেও সরকারের কোনো কিছু আমরা পাইনি।

তাই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে (মানববন্ধন) যাবো, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পালন করবো। এরমধ্যে কোনো সাড়া না পেলে পরবর্তীতে আমরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেবো।

‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে গত ৩ মার্চ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইসি কর্মকর্তাদের কর্মবিরতি কাল, বন্ধ থাকবে এনআইডি সেবা

আপডেট টাইম : ০৪:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫