ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিটিজেন প্রতিবেদক: জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত। এসময় তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানান বিষয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এটাই প্রথম যে, রাশিয়ান কোনো রাষ্ট্রদূত আমাদের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে গেলেন। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, আছে। কিন্তু অফিসিয়ালি এটাই প্রথমবার রুশ রাষ্ট্রদূতের এখানে আসা।

তাহের বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক, অর্থায়ন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামী কি ধরনের বাংলাদেশ দেখতে চায়, আমাদের মধ্যেকার আন্তঃসম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে আলোচনায় দুটি বিষয়ে আমরা একমত হয়েছি। বাংলাদেশে তাদের আর্থিক সহযোগিতা ও অর্থায়ন বাড়বে। দ্বিতীয়ত জামায়াতে ইসলামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও এরগেজমেন্ট তারা কনটিনিউ করবে। বৈঠক থেকে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা জন্য ধন্যবাদ জানানো হয়।

নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ০৩:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫