ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট

ক্রীড়া ডেস্ক: বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার বৃষ্টি। সেটা যদি হয় সুপার ওভার তাহলে তো ম্যাচের পারদ উঠে যায় তুঙ্গে। ধুমধাড়াক্কা ব্যাটিং দেখতেই অপেক্ষা করেন সমর্থকেরা। কিন্তু গতকাল মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকং ম্যাচে দেখা গেল ভিন্ন এক ঘটনা। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন, যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম।

টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বনিম্ন রানের আগের রেকর্ড ছিলো আফগানিস্তানের। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে তারা সুপার ওভারে করেছিল স্রেফ এক রান। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রথমে ব্যাট করে হংকং করে ১২৯ রান, জবাবে বাহরাইনও ১২৯ রানে থামলে ম্যাচ হয়ে যায় টাই। মীমাংসা আনতে সুপার ওভারে গড়ায় খেলা।

সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নামে বাহরাইন। এহসান খানের করা প্রথম বলটি হয় ডট। পরের দুই বলে আমির বিন ও সোহাইল আহমেদ আউট হয়ে গেলে ইনিংস থেমে যায় তাদের। আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার ওভার দুই উইকেটের খেলা হয়। এই ম্যাচে তিন বলের মধ্যেই দুই উইকেট হারিয়ে অলআউট হয় বাহরাইন।

এক রানের লক্ষ্যে প্রথম দুই বল ডটের পর তৃতীয় অলে খেলা শেষ করে দেন বাবার হায়াত। বাহরাইনের এই রেকর্ড কারো পক্ষে ভাঙা সম্ভব না, তবে ভাগ বসাইতেই পারে অন্য কেউ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট

আপডেট টাইম : ০২:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫