ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘পাটের ব্যাগ কম মূল্যে বাজারে আনতে চাই’: বাণিজ্য উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাটের ব্যাগকে সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চাই। এ ব্যাগ পুনরায় ব্যবহার করা যায়, সাশ্রয়ী এবং পরিবেশ উপযোগী।

সোমবার (১৭ মার্চ) ঢাকা মহানগরস্থ বিভিন্ন বাজারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, ‘পাট ব্যাগকে আমরা সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চাই। এর সুবিধা হলো এ ব্যাগ পুনরায় ব্যবহার করা যায়, সাশ্রয়ী এবং পরিবেশ উপযোগী। এর বিপণন সহজ করতে আপনারা ভূমিকা রাখেন। এ ব্যাগ কীভাবে বেশি বিপণন করা যায়, কী ধরনের সাইজ হবে- তা আপনাদের কাছে পরামর্শ চাইছি।’

মতবিনিময়কালে বাজারগুলোর প্রতিনিধিরা পাটব্যাগ সরবরাহ নিশ্চিত করা ও কম দামে ব্যাগের চাহিদার কথা জানান। একইসঙ্গে পলিথিন ব্যাগ উৎপাদন রোধের পক্ষে মত দেন।

এসময় উত্তরা-বাড্ডা কাঁচাবাজার সভাপতি আব্দুল হালিম বলেন, ‘বিভিন্ন সাইজের ব্যাগের সরবরাহ দিতে হবে। এজন্য ডিলার রাখলে তা (পাটব্যাগ) পাওয়া সহজ হবে।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ সভাপতির বক্তব্যে বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়নের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দেশব্যাপী পলিথিনের বিকল্প হিসেবে পাটব্যাগ প্রচলন করতে উদ্যোগী ভূমিকা রাখছে। সে লক্ষ্যে আমরা উপদেষ্টার নির্দেশে কাজ করছি।’

এসময় আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান ও মো. সেলিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের মহাপরিচালক জিনাত আরা, টিসিবির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্যান্য প্রতিনিধিসহ ঢাকা মহানগরের বাজারগুলোর প্রতিনিধিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘পাটের ব্যাগ কম মূল্যে বাজারে আনতে চাই’: বাণিজ্য উপদেষ্টা

আপডেট টাইম : ১২:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫