ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

দিল্লিতে নতুন ভূমিকায় ডু প্লেসিস

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক হলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস। ভারতের অক্ষর প্যাটেলের ডেপুটি হিসেবে কাজ করবেন তিনি।আইপিএলের সর্বশেষ তিন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডু-প্লেসিস। আসন্ন মৌসুমের জন্য ডু-প্লেসিসকে ছেড়ে দেয় ব্যাঙ্গালুরু।

গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ডু প্লেসিস। গত আসরে দলটিকে নেতৃত্ব দিলেও এবার মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। আর নিলাম থেকে এই প্রোটিয়া ব্যাটারকে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভেড়ায় দিল্লি।

ডু প্লেসিস বেশ অভিজ্ঞ হলেও তাকে অক্ষরের সহকারী হিসেবেই রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অক্ষরকে অধিনায়কের দায়িত্ব দিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরণ কুমার গান্ধী বলেছেন, ‘অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নিযুক্ত করতে পেরে আমরা আনন্দিত। ২০১৯ সাল থেকে তিনি দিল্লি দলের গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। এই দল যে মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, অক্ষর তারই প্রতীক।’

‘গত দুই আসরে অক্ষর আমাদের সহ-অধিনায়ক ছিলেন। এই সিদ্ধান্ত নেতা হিসেবে তার অগ্রগতির প্রতিফলন। অক্ষরের প্রতি আমাদের কোচিং স্টাফসহ দলের সবার আস্থা রয়েছে। অক্ষরকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন।’-যোগ করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

দিল্লিতে নতুন ভূমিকায় ডু প্লেসিস

আপডেট টাইম : ০৪:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫