ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ঈদের রাতে শাকিব খানকে নিয়ে অপুর স্ট্যাটাস

বিনোদন ডেস্ক: ঢালিউড মেগাস্টার শাকিব খানকে হাজার কিলোমিটার দূর থেকে ভালোবাসা জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে স্যোশাল মিডিয়ায় এ ভালোবাসা জানান তিনি।

এদিন অপু বিশ্বাস ছেলে আব্রাম খান জয় ও প্রাক্তন শাকিব খানের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

ছবি গুলোর ক্যাপশনে তিনি লেখেন, হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত, কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উদ্‌যাপন করল।

তিনি আরও লেখেন, এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।

এরপর ভালোবাসার ইমোজি জুড়ে দেন অপু বিশ্বাস।

এদিকে অপুর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

নেটিজেনদের অনেকেই বলছেন দীর্ঘ সময় পরেও ছেলের জন্য শাকিব-অপুর বন্ধন যে অটুট রয়েছে, তা যেন আবারও প্রমাণ হলো এই পোস্টের মাধ্যমে। যদিও এ বিষয়ে কিছু বলছেন না শাকিব।

শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে গোপ্নে বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। শাকিব-অপু দুজনেই সন্তান জন্মের বিষয়টি গোপন রাখেন।

২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আনেন। যদিও তার পরের বছর ২০১৮ সালের ১২ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ঈদের রাতে শাকিব খানকে নিয়ে অপুর স্ট্যাটাস

আপডেট টাইম : ০২:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫