ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিমসটেক সম্মেলন: পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে

সিটিজেননিউজ ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক শুরু হয়।

বৈঠকে বিমসটেক সদস্যরাষ্ট্রের মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়। যা বাণিজ্যিক শিপিং এবং সামুদ্রিক পরিবহন শক্তিশালীকরণের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের বৃদ্ধিতে সহায়তা করবে। যেখানে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলছে দক্ষিণ এশিয়ার সাত দেশের জোট বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন। বুধবার (২ এপ্রিল) বিমসটেক সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র সচিব পর্যায়ের ২৫তম সভা অনুষ্ঠিত হয়। সভায়, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, জলবায়ু, নিরাপত্তা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যাবস্থা নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এ সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

ব্যাংককের স্থানীয় সময় বিকেল ৩ টায় আজ বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন সরকার প্রধান। এছাড়াও আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমসটেক সম্মেলনে যোগ দেবেন।

এবারের সফরে প্রধান উপদেষ্টা ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।

এদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে, যা ব্যাংকক সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বিমসটেক সম্মেলন: পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে

আপডেট টাইম : ১২:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫