ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

ঐশ্বরিয়া স্বামীর জন্য ফিরলেন

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: বলিউডের জনপ্রিয় নায়িকা ও বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন বেশ কিছুদিন থেকেই নিজেকে আড়াল করে রেখেছিলেন। প্রায় দুই মাস নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটিও পোস্ট করেননি তিনি। হঠাৎ করেই ঐশ্বরিয়ার এমন নীরবতা ভাবিয়ে তুলছিল তার ভক্তদের।

এবার সেই নীরবতা ভাঙলেন নায়িকা। মঙ্গলবার তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া রাই। এ ফেরার পেছনেও বিশেষ কারণ আছে। নিজের কোনো ছবি পোস্ট করেননি। বিশ্বসুন্দরী পোস্ট করেছেন তার স্বামী অভিষেকের কয়েকটি ছবি। ছবিগুলোতে খেলার জার্সি পরা অবস্থায় দেখা যাচ্ছে তাকে।
বোঝাই যাচ্ছে স্বামী অভিষেক বচ্চনের জন্যই ইনস্টাগ্রামে ফেরা এই নায়িকার। জানা গেল, সোমবার প্রো-কাবাডি লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল জয়পুর পিঙ্ক প্যান্থার ও ইউ মুম্বা ইন। সেই ম্যাচে মুম্বাইকে হারিয়ে দেয় পিঙ্ক প্যান্থাররা। অভিষেক পিঙ্ক প্যান্থার দলের মালিক। তাই স্বামীর জয়ে তাকে শুভেচ্ছা জানাতে অভিষেকের ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া রাই।

দলের জয়ের পর স্ত্রীর অভিনন্দন পেয়ে উচ্ছ্বসিত অভিষেক সেই পোস্টের উত্তরে ঐশ্বরিয়ার উদ্দেশে লিখেছেন, ‘আমাদের লাকি চার্ম।’

উল্লেখ্য, ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের প্রেমের শুরুটা হয়েছিল কিন্তু আরও আগে। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন অভিষেক-ঐশ্বরিয়া।

এ জুটির বাস্তব জীবনের ভালোবাসার গল্পের শুরুটা হয়েছিল ‘উমরাও জান’ ছবির সেটে। একসঙ্গে কাজ করতে গিয়ে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ায় মুগ্ধ হয়েছিলেন অভিষেক। এখন চুটিয়ে সংসার করছেন তারা। তাদের ঘরে আছে এক ফুটফুটে মেয়ে আরাধ্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

ঐশ্বরিয়া স্বামীর জন্য ফিরলেন

আপডেট টাইম : ১২:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯