ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের কী হবে, সেটা সরকারকে ঠিক করতে হবে: রিজভী

সিটিজেন প্রতিবেদক: আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরি করা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। বাড়ি পুড়িয়ে দেওয়ার অর্থ ও মানুষকে হত্যার অস্ত্র তাদের কাছে আছে। সেটাকে দমন করতে কী আইন প্রণয়ন করা হবে সেটা আপনারা (অন্তর্বর্তী সরকার) জনগণের কাছে খোলাসা করুন। যেহেতু প্রশাসন আপনাদের হাতে।’

তিনি আরও বলেন, ‘দোসরদের অনেকেই পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশে। কিন্তু যারা নৈরাজ্য ছড়াচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা। প্রশাসনের ব্যক্তিবর্গের তো এটা জানার কথা। যারা ১৫ বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পদ লুট করেছে, টাকা পাচার করেছে তারা আজ এ জনসমুদ্রের ভেতর কোথায় লুকিয়ে আছে তা অন্তর্বর্তী সরকারকে বের করতে হবে। তাদের খুঁজে বের করতে না পারলে এ সরকারকে মানুষ ব্যর্থ বলবে।’

বিএনপির এ জ্যৈষ্ঠ নেতা বলেন, ‘এ সরকার নির্বাচন নিয়ে কী টালবাহানা করছে তা আমরা দেখছি। এ সরকার তো গণতন্ত্র সংগ্রামের ফসল। তাদের তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি থাকতে হবে। জনগণের কাছে জবাবদিহি করতে হবে, মানবেন্দ্র ঘোসের বাড়িতে আগুন লাগল কী করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

আওয়ামী লীগের কী হবে, সেটা সরকারকে ঠিক করতে হবে: রিজভী

আপডেট টাইম : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫