ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

বাংলাদেশ এখন আইএমএফের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। তাই আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না।

আজ মঙ্গলবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের সহায়তা ছাড়াই বাংলাদেশের রিজার্ভ স্থিতিশীল। তারা বাজেট সহায়তা যেটা দিতে চেয়েছে তা না দিলে বাংলাদেশ সরকার নিজেরাই সেটা করতে পারবে। তবে সরকার আইএমএফের ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, আইএমএফ যে শর্ত দিয়েছে এর সবগুলো বাংলাদেশ বাস্তবায়ন করবে না। আমাদের স্বার্থেই আমরা নেব। তারা অযৌক্তিকভাবে যদি ঋণ না দেয় সেটা তাদের সমস্যা।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ও ইলেকট্রনিকসসহ বেশকিছু পণ্য নেয়ার প্রস্তাব দিয়েছে সরকার। বাড়তি শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে পণ্য কেনার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথে আলোচনা অব্যাহত রাখা হবে। ট্রাম্প প্রশাসনকে খেপানো যাবে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ এখন আইএমএফের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫