ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজনীতিতে আর কামব্যাক করবো না: হিরো আলম

সিটিজেন প্রতিবেদক: রাজনীতিতে আর কখনোই কামব্যাক করবেন না বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি বলেছেন,‘আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করব না।

শনিবার (১৭ মে) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হিরো আলম বলেছেন, আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি, যার মধ্যে দুইবার পাসও করেছিলাম। তবে বর্তমানে দেশের যে পরিস্থিতি, এ পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না। আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করবো না। কারণ যে দেশের জনগণের জন্য রাজনীতি করবেন, সে দেশের জনগণের জন্য যদি আপনি দশটা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন; তখনও আপনাকে ছাড় দেওয়া হয় না।

তিনি বলেন, আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছি। অথচ বিনিময়ে পেলাম মানুষের লাঞ্ছনা, মার এবং ধিক্কার। এছাড়া আমি হিরো আলম কী পেয়েছি? কার জন্য করবো? এদেশের আইনের কাছে যাবেন, আদালতের কাছে যাবেন, সেখানেও আমরা নিরাপত্তা পাই না। দেশ বর্তমানে এমন পর্যায়ে আছে, যেখানে ক্ষমতা সেখানেই দেশ। ভেবেছিলাম পরিবর্তন পাবো, কিন্তু এ দেশে কোনো পরিবর্তন নেই। একদল গেছে, আরেক দল আসছে। এক কথায় জনগণের আস্থা হারিয়ে গেছে। তাই আমি বুঝেছি দেশের এই পরিস্থিতিতে দেশের জনগণের জন্য কিছু করতে পারবো না।

হিরো আলম বলে, আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকতে চাই, রাজনীতিতে আর কামব্যাক করবো না। খুব শিগগিরই ১০ জন মডেল নিয়ে আসবো মিডিয়াতে। এরইমধ্যে ৫ জনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহূর্তে কাজের মধ্যে থাকতে চাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

রাজনীতিতে আর কামব্যাক করবো না: হিরো আলম

আপডেট টাইম : ১২:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫