ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে চলছে কর্মবিরতি

সিটিজেন প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি চলছে। সেইসঙ্গে চার দাবিতে প্রধান কার্যালয়সহ এর আওতাধীন সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তারা।

শনিবার (২৪ মে) রাজধানীতে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লাহ, উপ-কর কমিশনার মো. মোস্তফিজুর রহমান এবং সহকারী কর কমিশনার মো. ইশতিয়াক হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এনবিআরের সংস্কার ঐক্য পরিষদের ঘোষণা বলছে, আগামী ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এ দিন কাস্টমস হাউস ও এলসি স্টেশনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে সকাল ৯টা থেকে ঢাকার সব ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট দপ্তরের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীকে এনবিআর প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বলা হয়। আগামীকাল (রোববার) বিকেল ৪টায় এনবিআর প্রাঙ্গণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ২৬ মে (সোমবার) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে চলছে কর্মবিরতি

আপডেট টাইম : ০৬:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫