ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

২০০ ব্যবসায়ী নিয়ে আজ ঢাকা আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী

সিটিজেন প্রতিবেদক: আজ ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। এ সময় তাঁর সঙ্গে থাকবে ২০০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

শনিবার দুপুরেই তাদের ঢাকায় পৌঁছানোর কথা। চীনের এই ব্যবসায়ী প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

সূত্র জানিয়েছে, চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকা পৌঁছানোর পর শনিবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন।

সফরকালে প্রতিনিধিদলটি রবিবার বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) আয়োজিত একটি সেমিনারে অংশ নেবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়া প্রতিনিধিদল জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে অংশ নেবে এবং বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) পরিদর্শন করবে।

চীনা প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কই প্রধান আলোচ্য বিষয় হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চীনা প্রতিনিধিদলের ঢাকা সফর প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সফরের সময় উভয় দেশ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করবে। এতে শতাধিক চীনা ও বাংলাদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণ করবেন।

এদিকে বিডা জানিয়েছে, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে এক দিনব্যাপী ‘চীন–বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে চীনের প্রায় ১০০টি প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ফরচুন ৫০০–এর অন্তর্ভুক্ত ৬–৭টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন। এছাড়া, চীনের চারটি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরাও অংশ নেবেন।

বাংলাদেশে এই প্রথম এত বড় পরিসরে চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা একসঙ্গে সফরে আসছেন। প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফর ও এপ্রিল মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের সরাসরি ফলাফল হিসেবেই এই আয়োজনকে দেখা হচ্ছে। চীনা বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি থাকবেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

২০০ ব্যবসায়ী নিয়ে আজ ঢাকা আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫