ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

মায়ের জানাযাতেও আমাকে ভিসা দেয়নি পাকিস্তান : আদনান সামি

 বিনোদন ডেস্ক: এক সময়ে পাকিস্তানের নাগরিক ছিলেন তিনি। এখন পুরোটাই ভারতীয়। বলিউড তাকে দিয়েছে তারকাখ্যাতি। ভারতীয় কোটি ভক্ত অনুরাগীর ভালোবাসায় সিক্ত তিনি।

কিন্তু নিজের জন্মভূমি পাকিস্তানের সঙ্গে অভিজ্ঞতা বরাবরই তিক্ত বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ এসে আদনান সামি জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবরে তার মা মারা গেলে তিনি পাকিস্তানে গিয়ে শেষকৃত্যে অংশ নিতে ভিসার আবেদন করেছিলেন। ভারত সরকার তাৎক্ষণিকভাবে তাকে ছাড়পত্র দিলেও পাকিস্তান তাকে ভিসা দেয়নি।

আদনান বলেন, “আমি ওদের বললাম, আমার মা মারা গিয়েছেন। কিন্তু তারপরও তারা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে মায়ের শেষকৃত্য দেখতে হয়েছে আমাকে।”

তিনি জানান, “আমি টাকার জন্য ভারতের নাগরিকত্ব নেইনি। পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে এসেছি। ভারতের মানুষের ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে। একজন শিল্পীর কাছে ভালোবাসাই আসল। ভারত সেটা দিয়েছে, পাকিস্তান দেয়নি।”

২০১৬ সালে মোদি সরকারের সময় আদনান সামিকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়। তার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। তার বাবা পাকিস্তানি সেনাবাহিনীতে ছিলেন এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বলেও জানান গায়ক।

তিনি বলেন, “এখানে এসে আমাকে সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। কিন্তু এই দেশের মানুষ আমাকে গ্রহণ করেছে, তাদের ভালোবাসা আমাকে গড়ে তুলেছে। পাকিস্তানে সেই সম্মান আমি কখনও পাইনি।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

মায়ের জানাযাতেও আমাকে ভিসা দেয়নি পাকিস্তান : আদনান সামি

আপডেট টাইম : ০৩:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫