ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক

সিটিজেন প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, একইসঙ্গে আন্দোলনও চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না। এই সময় তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জানান তিনি।

রোববার (১৫ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুসারীদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে আমি বৈধ মেয়র। বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে। তাই সরকারকে বলব, দ্রুত এ বিষয়ের সমাধান করুন।

তিনি বলেন, এখন থেকে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এ মামলার রায়েই প্রমাণিত হয়েছে।

ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারকে দ্রুত এ বিষয়টি সমাধান করতে হবে। নগর ভবনে নাগরিকদের জরুরি সেবা চালু থাকবে। আন্দোলনও চলতে থাকবে। জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক

আপডেট টাইম : ০৪:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫