ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

অবৈধ নাগরিক নয়, শেখ হাসিনাকে পুশ করেন : দুদু

সিটিজেন প্রতিবেদক: বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারত প্রতিদিন বাংলা ভাষাভাষী নাগরিকদেরকে পুশ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘নিজের দেশের নাগরিকদেরকে অবৈধ পুশিং নয়, স্বৈরাচার হাসিনা যাকে অবৈধভাবে আদর আপ্যায়ন করে রেখেছেন তাকে পুশ করেন।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করলেও গত পঞ্চাশ বছর ধরে আমরা ভারতের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পাইনি। যেটা পেয়েছি সেটা খুবই মর্মান্তিক। আমাদের তিস্তা নদীতে পানি নেই। পানি চুক্তিও নেই। ৫০ বছর ধরে ভারত চুক্তির কথা বললেও তারা চুক্তি করছে না।

তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা মর্মান্তিক। প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন করছে ভারত সরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনুরোধ জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে ভারতে পালিয়েছে, তাদেরকে পুশ করুন। বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারীকে আপনারা আদর-আপ্যায়ন করে অবৈধভাবে রাখবেন, আর আপনার নাগরিককে পুশ করবেন, এটা ঠিক না।

সাধারণ জনগণের উদ্দেশে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা। তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে…এবং ভারত যে অন্যায় করছে, এ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করতে হবে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের দপ্তর সম্পাদক এস কে সাদী, সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েলসহ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

অবৈধ নাগরিক নয়, শেখ হাসিনাকে পুশ করেন : দুদু

আপডেট টাইম : ০৭:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫