ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

বাংলাদেশ-মিশর বাণিজ্য জোরদারে বৈঠক: নতুন সম্ভাবনা খুঁজছে দুই দেশ

সিটিজেন প্রতিবেদক: বাংলাদেশ ও মিশরের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে এক বৈঠকে বসেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমী।

রোববার (২৯ জুন) বিকেলে রাজধানীর সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং সম্ভাব্য নতুন অর্থনৈতিক সহযোগিতা প্রসারে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘মিশর বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার। এখন সময় এসেছে এ সম্পর্ককে আরও টেকসই করতে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি করার।’ তিনি মিশরের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ ও সিরামিকস রপ্তানির সম্ভাবনা বাড়ানোর ওপর জোর দেন।

মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমী বলেন, ‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। মিশর নিয়মিত বাংলাদেশে পেট্রোকেমিক্যাল, সার ও উন্নতমানের কাঁচা তুলা রপ্তানি করে থাকে।’

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। মিশরের তুলা ব্যবহার করে বাংলাদেশ আরও উচ্চমানের পোশাক রপ্তানির সক্ষমতা বাড়াতে পারে।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার একটি নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিশর বাণিজ্য জোরদারে বৈঠক: নতুন সম্ভাবনা খুঁজছে দুই দেশ

আপডেট টাইম : ১১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫