ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

এনবিআর অধ্যাদেশ সংশোধনে সুপারিশ করা হবে : জ্বালানি উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করার বিষয়ে আয়কর ও শুল্ক-ভ্যাট কর্মকর্তারা সম্মতি দিয়েছেন জানিয়ে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সংস্থাটিকে দুই ভাগে ভাগ করতে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেটি সংশোধনের জন্য সুপারিশ করা হবে।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা দেখেছি একটি নিরীহ আন্দোলন পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপ নিয়েছে। দেখেছি এই আন্দোলনটা অর্থনৈতিক ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছে। আপনারা গণমাধ্যমের রিপোর্টও দেখেছেন আন্দোলনের নামে তারা হোয়াটসঅ্যাপ খুলে সরকারবিরোধী আন্দোলনের রূপ দিয়েছে।

তিনি বলেন, অনেক ব্যবসায়ী আমাকে বলেছে আপনারা এতদিনে আন্দোলন কন্টিনিউ করতে দিলেন কেন? এটা ১৫ দিন কিংবা তিন সপ্তাহের মাথায় থামালেন না কেন?আমরা গণতন্ত্রের চর্চা করার সুযোগ দিতে চাই। মানুষের ওপর কঠোর না হয়ে নিপীড়ন না করে কীভাবে এটা সমাধান করা যায় সে পথে হেঁটেছি।

উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের কতগুলো সমস্যা চিহ্নিত করেছি। আমরা যেহেতু পরামর্শক কমিটি সেহেতু এগুলো সমাধানের একটি পরামর্শ দেব।

তিনি আরও বলেন, আমাদের সামনের পথ হলো অধ্যাদেশে যে সমস্ত ত্রুটি আমরা পেয়েছি সেগুলো নিয়ে কাজ করা। এরপর আরেকটি বিষয় হচ্ছে এনবিআর আর থাকছে না। এনবিআরে কেউ চাকরি করে এটা শুনলে সবাই একটা অট্টহাসি দেয়। মানুষ কেন হাসি দেয় এটা আমরা আপনারা সবাই কিন্তু জানি। এনবিআর না থাকাটা সবার জন্য ভালো। এই নামটাও সবার জন্য ভালো। দুইটা ডিভিশনের কথা বলা হয়েছে সেটা হবে।

উপদেষ্টা আরও বলেন, তাদের দাবি শুধুমাত্র দুটি ক্যাডারের সদস্য নিয়ে রাজস্ব বিধি ও রাজস্ব বিভাগ গড়তে হবে। এ দাবিটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এটা গ্রহণযোগ্য না। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে প্রশাসন ক্যাডারের খবরদারি এটাও গ্রহণযোগ্য না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

এনবিআর অধ্যাদেশ সংশোধনে সুপারিশ করা হবে : জ্বালানি উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫