ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

ডেটিং অ্যাপ হলো সমাজের নর্দমার মতো: কঙ্গনা

বিনোদন ডেস্ক: বলিউডের কন্ট্রোভার্সি কুইন বলা হয় কঙ্গনা রানাওয়াতকে। যিনি মুখ খুললেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। অভিনেত্রীর পাশাপাশি তিনি বিজেপির সাংসদ। এবার এক প্রশ্নে ক্ষেপে গেলেন তিনি। অনেকদিন ধরেই তিনি একা, কার সঙ্গে সম্পর্কে জড়াননি। কখনও কি সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপ-এ ঢুঁ মেরেছেন অভিনেত্রী?, এমন প্রশ্ন করতেই রেগে গেলেন কঙ্গনা। এ ধরণের অ্যাপে নাকি কঙ্গনার ভরসা নেই। ডেটিং অ্যাপকে তুলনা করেন নর্দমার সঙ্গে।

অভিনেত্রী বলেন, ‘আমি কখনো ডেটিং অ্যাপে থাকতে চাইনি। এটা হলো সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারো আর্থিক প্রয়োজন, কারো আবার শারীরিক প্রয়োজন।’

বর্তমান যুগের সম্পর্ক নিয়েও হতাশ কঙ্গনা। তিনি বলেছেন, ‘আজকের যুগে নারী ও পুরুষ উভয়েরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে। কিন্তু সেই প্রয়োজনগুলো বোঝা যাবে কিভাবে? সেটাই আমার প্রশ্ন। সুস্থ ও ভদ্রভাবে সম্পর্ক তৈরি করা উচিত, না কি রোজ রাতে সঙ্গী খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার মতো অসভ্যতা করা উচিত? এই হলো আজকের যুগের সম্পর্কের ধরন, যেটা খুবই ভয়ানক।’

যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তাদের সঙ্গে কথা বলতেও নাকি ঘেন্না পান কঙ্গনা। শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আদর্শ সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বলেও মনে করেন তিনি। পরিবার থেকে সম্বন্ধ করে বিয়ে করার পদ্ধতিও সমর্থন করেন।

তার কথায়, ‘অফিসে বা কলেজে আপনি ভালো মানুষ খুঁজে পেতে পারেন। অথবা আপনার বাবা-মাও ভালো সঙ্গী খুঁজে দিতে পারেন। আমার মতো কাউকে ডেটিং অ্যাপে আপনি খুঁজে পাবেন না। রাজ্যের যত অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন এখানে, যারা জীবনে কিছুই করে উঠতে পারেননি। অফিসে বা কলেজে আপনি খুঁজে পাননি। বাবা-মাও কাউকে খুঁজে দিতে পারেননি। তাই আপনি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন। নিজের চরিত্র কতটা খারাপ, আপনি নিজেই ভাবুন!’

সূত্র: আনন্দবাজার

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

ডেটিং অ্যাপ হলো সমাজের নর্দমার মতো: কঙ্গনা

আপডেট টাইম : ০৭:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫