ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

মুম্বাইয়ের রাস্তায় হামলার শিকার সুমনা

 বিনোদন ডেস্ক:মুম্বইয়ের রাস্তায় সুমনা চক্রবর্তীর গাড়িতে হামলা! কেমন আছেন অভিনেত্রী? কপিল শর্মা শো থেকে জনপ্রিয় হওয়া এই বাঙালি অভিনেত্রী বহুদিন ধরেই মুম্বইয়ের বাসিন্দা। তাঁকে এভাবে যে মুম্বইয়ের রাজপথে হেনস্থা হতে হবে, তা ভাবলেই কেঁপে উঠছেন সুমনা। ইনস্টাগ্রামে ঘটনাটি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

ইনস্টাগ্রামে একটি পোস্টে ঘটনাটি বিস্তারিত তুলে ধরেন সুমনা। তিনি বলেন, “আমি কোলাবা থেকে ফোর্ট যাচ্ছিলাম এবং হঠাৎ আমার গাড়ি জ্যামের মধ্যে আটকে পড়ে। আমাকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন ব্যক্তি আমার গাড়ির ওপর উঠে জোরে জোরে বাজাতে শুরু করে এবং আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করে।

সেই সময়ে বাকি কয়েকজন আবার জানালার কাছে এসে আমাকে দেখে ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিতে শুরু করে। ঘটনাটি পাঁচ মিনিটের মধ্যে দুইবার ঘটেছে আমার সঙ্গে।”

অভিনেত্রী আরো বলেন, ‘পুলিশের লোকেরাও সেখানে ছিলেন। কিন্তু তারা চুপচাপ দাঁড়িয়ে ছিলেন।

আমরা প্রকাশ্য দিবালোকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। লোকেরা রাস্তা দখল করে রেখেছিল, যা খুবই ভয়ংকর ব্যাপার। প্রতিবাদের নামে, লোকেরা রাস্তায় ঘুমাচ্ছিল। সেখানে বসেই খাওয়াদাওয়া এবং স্নান। সারা রাস্তায় তখন ময়লা ছড়িয়ে।

সাধারণ মানুষকে রক্ষা করা পুলিশের কর্তব্য। যদি এভাবে চলতে থাকে, তা হলে আইন-শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে।’

অভিনেত্রীর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পরে অভিনেত্রীর ভক্তরাও তাকে সাপোর্ট করছেন। কেউ কেউ সুমনাকে পরামর্শ দিয়েছেন যে তার উচিত থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ করা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

মুম্বাইয়ের রাস্তায় হামলার শিকার সুমনা

আপডেট টাইম : ০৯:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫