ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

তারেক রহমানের রাষ্ট্র পরিবর্তনের স্বপ্ন, সব জনগণেরও স্বপ্ন : এমরান সালেহ প্রিন্স

 নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘তারেক রহমান রাষ্ট্রের পরিবর্তনের যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন শুধু তার নয়, দেশের সব জনগণের। অন্যদিকে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও হলুয়াঘাটের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। রাষ্ট্রের পরিবর্তনের সাথে সাথে আমরা হালুয়াঘাটেরও পরিবর্তন আনতে চাই।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ইমেক্স হোটেলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, “অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও হালুয়াঘাট কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। দল-মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত হালুয়াঘাটে রূপান্তর করতে চাই।”

তিনি আরও বলেন, “এজন্য শুধু উন্নয়ন পরিকল্পনা নয়, প্রয়োজন নির্বাচিত প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক কর্মী ও জনগণের মানসিকতার পরিবর্তনও। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা হালুয়াঘাটসহ গোটা দেশের কাঙ্ক্ষিত রূপান্তর ঘটাতে চাই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘাট আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু সরকার, গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সাবেক সাধারণ সম্পাদক মনোজ চিশিম, মাকসূদা পারভীন, কমল ভদ্র, কফিল উদ্দিন মাহমুদ, আবুল মনসুর ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

তারেক রহমানের রাষ্ট্র পরিবর্তনের স্বপ্ন, সব জনগণেরও স্বপ্ন : এমরান সালেহ প্রিন্স

আপডেট টাইম : ১০:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫