ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, আইএমএফ থেকে ২ বিলিয়ন আনতেই জান বের হয়:অর্থ উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে আইএমএফ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনতে জান বের হয়ে যায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁও পিকেএসএফ মিলনায়তনে নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ সেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ এবং এখানে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বেশি হয়। তিনি জানান, দুর্যোগ মোকাবিলার জন্য বছরে ৩০ বিলিয়ন ডলার দরকার এবং ভবিষ্যতে আইএমএফের কাছে ৫ বিলিয়ন ডলারের জন্য আলোচনা করা হবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষ এগিয়ে আসে। স্থানীয় মানুষ নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করে, যা একটি ভালো দিক। তিনি বলেন, যদি কেউ ঢাকার ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করে, তবে তা হবে না।

তিনি সাংবাদিকদের জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে এবং মানুষকে সতর্ক করতে আহ্বান জানান। তিনি জাপানের উদাহরণ দিয়ে বলেন যে, সেখানকার ছাত্ররা দুর্যোগ নিয়ে সচেতন এবং বাংলাদেশেরও সচেতন হওয়া প্রয়োজন। দুর্যোগ সম্পর্কে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করা উচিত।

এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলু কাদেরও বক্তব্য রাখেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, আইএমএফ থেকে ২ বিলিয়ন আনতেই জান বের হয়:অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫