ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার

সিটিজেন প্রতিবেদক: অন্তবর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সেবাগ্রহীতাদের হয়রানি না করার জন্য কর আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আজ রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্স রিপ্রেজেন্টিটিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।

উপদেষ্টা বলেন, জনমানুষের হয়রানি কমাতে সেবা খাতে স্বচ্ছতা আনতে চায় অন্তর্বর্তী সরকার। এই সরকারের করে যাওয়া সংস্কার পরবর্তী সরকারের জন্য সহায়ক হবে।

এসময় কর আইনজীবীদের প্রতি সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ জানান অর্থ উপদেষ্টা।

আর এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, আগামী বছর থেকে করপোরেট কর দাখিল পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। চলতি বছরই তৈরি করা হবে কর অ্যাপস।

কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা গেলে অডিট সিলেকশন ও অডিট প্রক্রিয়া অটোমেটেড করা সম্ভব হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার

আপডেট টাইম : ০৭:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫