ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিয়ের আগের দিনের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক: বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইউটিউবে তার অভিনীত নতুন নাটকগুলো নিয়মিত প্রকাশ পাচ্ছে এবং দর্শকের মধ্যে সাড়া ফেলছে। সম্প্রতি তিনি সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’-এ কাজ করছেন। এই নাটকে তানিয়া ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন, যেখানে তাকে কনের ভূমিকায় দেখা যাবে।

এমন আবহে ফের নাটক নিয়েই ব্যস্ততা শুরু অভিনেত্রীর। সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’-এর কাজ করছেন তানিয়া বৃষ্টি। এই নাটকে তিনি ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন, যাকে দেখা যাবে বিয়ের দৃশ্যে, কনে রূপে।

সম্প্রতি এই নাটকের শুটিংয়ের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তানিয়া। নাটকের গল্প প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “নাটকে আমার বিয়ে হচ্ছে, নাটকের নাম হচ্ছে ‘মায়ার বাঁধন’। অনেক বছর পর আসলে সিরিয়াল করছি। গল্পটা খুবই সুন্দর, পারিবারিক একটা গল্প। গল্পটা পড়েই খুব ভালো লেগেছে।”

এর আগে বহু নাটকে বিয়ের দৃশ্যে কনের চরিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। সে অভিজ্ঞতা নিয়ে তানিয়া বলেন, ‘এর আগে এতবার আমার অন-স্ক্রিন হলুদ হয়েছে, সব মিলিয়ে আসলে ডিফারেন্ট কিছু না। কিন্তু প্রত্যেকটা চরিত্র তো ডিফারেন্ট হয়, তাই ওই জায়গা থেকে ভালো লাগছে।’

এরপর কথা প্রসঙ্গে বিয়ের আগের দিনের অনুভূতি নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। বলেন, ‘বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি ভালোবাসার মানুষের সাথে হয় তাহলে তো খুবই সুন্দর। আর ভালোবাসার মানুষের সাথে না হলেও যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয়… যেমন এই গল্পে আমার বিয়েটা মোটামুটি অ্যারেঞ্জ। মায়া একদিকে নার্ভাস, একদিকে খুব এক্সাইটেড। নতুন একটা পরিবার পাচ্ছে।’

নার্ভাস হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘নিজের পরিবার ছেড়ে যাচ্ছে, ওই পরিবারে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে বা সামনে কী হতে যাচ্ছে, কীভাবে নিজেকে ওখানে মানিয়ে নিতে পারবে, সে ব্যাপারটা থাকছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিয়ের আগের দিনের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি

আপডেট টাইম : ০৮:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫