ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

হাসিনা পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য : দুলু

সিটিজেন প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হাসিনা পতনের ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। প্রবাসী ভাইয়েরা সরকার পতনের আগেও শেখ হাসিনার দুঃশাসন, ফ্যাসিস্ট কর্মকাণ্ড ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সরব ছিলেন। তারা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বিদেশের নানা শহরে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিলের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তুলে ধরেছেন গণতন্ত্রকামী জনতার দুঃখকথা।

বুধবার (১ অক্টোবর) কানাডার টরন্টোতে আয়োজিত প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘৫ আগস্টের পর যখন ভারত প্রকাশ্যে শেখ হাসিনার পাশে দাঁড়াল, ঠিক সেই সময়ে প্রবাসী বাংলাদেশিরা সারা বিশ্বে হাসিনাবিরোধী জোরালো জনমত সৃষ্টি করতে সক্ষম হন। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেন। ফলে আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র আরো উন্মোচিত হয়।

তিনি বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু আজ তারেক রহমান। তিনি দেশের তরুণসমাজ থেকে শুরু করে আপামর জনগণের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন। ১৭ বছরের দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বের অপেক্ষায় আছে।’

প্রবাসী বিএনপি নেতা সুমন জাফরের সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সভাপতি আহাদ আলী মজিবুর রহমান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল আলী প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

হাসিনা পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য : দুলু

আপডেট টাইম : ০৯:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫