ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

রাজ-শুভশ্রীর সিঁদুরে-প্রেম থেকে মুম্বইয়ে কাজলের সঙ্গে ঋতুপর্ণার সিঁদুরখেলা

বিনোদন ডেস্ক: দেখতে দেখতে পুজো শেষ। দশমীতে মা দুগ্গার বিদায়ের পালা। চোখে জল নিয়েই দুর্গাকে বরণ। বরণ শেষে সিঁদুরখেলা। মুম্বইয়ের মুখার্জি বাড়িতেও বরণ ও সিঁদুরখেলায় মেতে উঠলেন কাজল, রানি মুখোপাধ্যায়, তনিশারা। ঢাকের তালে কিছুটা নেচেও নিলেন। আর মণ্ডপেই কোলাকুলিতে মেতে উঠলেন মুখার্জি বাড়ির লোকেরা। আর সেখানেই কাজলের সঙ্গে সিঁদুর খেলতে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে। কাজলের পরনে ছিল লাল পাড়-সাদা শাড়ি, ঋতুপর্ণার পরনে লাল পাড়-হলুদ শাড়ি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের মেয়ে নিশা, কাজলের বোন তানিশা মুখার্জি, সুমনা চক্রবর্তী, খুশি দুবে, অনু আগরওয়াল।

দূর্গাপূজার শেষ দিন, সকাল থেকেই কলকাতার আরবানা মণ্ডপে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লাল টুকটুকে শাড়ি ও স্বর্ণের গহনায় সাজিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। প্রণাম শেষে তিনি বলেন, “এটাকে শেষ বলা যাবে না। আগামী বছর মা আবার আসবেন, তাই এটি এক বছরের অপেক্ষার শুরু। মা দুর্গা সবসময় আমাদের সাথেই থাকেন।” শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাজ চক্রবর্তী, অভিনেতা অরিন্দম শীল, এবং স্ত্রী শুক্লা শীল, যাদেরও সিঁদুরে রঙিন করা হয়।

অন্যদিকে, বালিগঞ্জ ২১ পল্লী ক্লাব-এ অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, সমাজসেবী সংঘ পুজো প্যান্ডেল-এ স্বস্তিকা চট্টোপাধ্যায়, মুদিয়ালি ক্লাব-এ অপরাজিতা আঢ্য, দুর্গাপুর মার্কনী পুজো প্যান্ডেল-এ পাওলি দাম, হাজরা পার্ক প্যান্ডেল-এ অভিনেত্রী ও তৃণমূল সাংসদ সায়নী ঘোষ অংশ নেন। ভবানীপুর মল্লিক বাড়ি-তে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল মল্লিক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

রাজ-শুভশ্রীর সিঁদুরে-প্রেম থেকে মুম্বইয়ে কাজলের সঙ্গে ঋতুপর্ণার সিঁদুরখেলা

আপডেট টাইম : ১০:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫