ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

১৮ টাকা কাবিন, বিয়ের পর অভিনেত্রী জানতে পারেন স্বামীর আরেক স্ত্রীর খবর

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী মিহি আহসান অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করলেও ব্যক্তিগত জীবনে পেয়েছেন ভিন্ন অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে হয়েছিল তার। তবে বিয়ের পরই জানতে পারেন, স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছেন।

মিহি বলেন, “মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম। নিজেকে শক্ত মনে করলেও ভেতরে আমি দুর্বল। একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক, তাই হাসি দিয়েই লুকিয়ে রাখি। হয়তো এজন্যই মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বলে—নীরবে শক্তিশালী।”

তিনি আরও বলেন, “আমি খুব সংবেদনশীল। আমার মনের ভেতরে অনেক ভাঙন, অনেক দুঃখ, কিন্তু আমি তা প্রকাশ করি না। নিজের ভেতরের শান্তি রাখাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বিয়ের প্রসঙ্গে মিহি জানান, “আমি বিয়ের পরে জানতে পারি আমার প্রাক্তন স্বামী ইতোমধ্যে আরেকজনকে বিয়ে করেছে। তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই। কোনো নাটক করি না, কোনো সোশ্যাল মিডিয়া পোস্টও দিইনি। শুধু চেয়েছি নিজেকে সামলে নিতে। মানুষ জানে না, আমি তখন কতটা ভেতরে কষ্টে ভেঙে পড়েছিলাম। তবে জানতাম, জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই রাখতে হবে।”

মাত্র ১৮ টাকা কাবিনের প্রসঙ্গে মিহি বলেন, “হ্যাঁ, সত্যি। আমার বিয়ের কাবিন ছিল ১৮ টাকা। তখন আমি ছোট ছিলাম, কিছুই বুঝিনি। এখন মনে হয়—এটাও ছিল এক ধরনের অসম্মান। ভালোবাসা থাকলে কাবিনের মূল্য টাকা দিয়ে নয়, বিশ্বাস দিয়ে মাপা উচিত।”

২০১৭ সালে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মিহি আহসান। বর্তমানে তিনি নিয়মিত একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের শুটিং নিয়েই এখন তার ব্যস্ত সময় কাটছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

১৮ টাকা কাবিন, বিয়ের পর অভিনেত্রী জানতে পারেন স্বামীর আরেক স্ত্রীর খবর

আপডেট টাইম : ০৮:৫৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫