ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ

শাকিব-বুবলীর অভিনীত নতুন সিনেমার গান

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: মুক্তি পেল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির প্রথম গান ‘কতো ভালোবাসি তোরে’। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে।

‘কতো ভালোবাসি তোরে কী করে বোঝায়, তুই ছাড়া সাধের জনম জগৎটা বৃথায়’ শফিক তুহিনের লেখা ও সুরে এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও স্বরলিপি। রোববার শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসে গানটি প্রকাশ করা হয়।
গানটির ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন গানের সুরেও জমে উঠেছে শাকিব-বুবলীর রোমান্স। তুরস্কের দৃষ্টিনন্দন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। দারুণ সব লোকেশনে রোমান্সে মেতেছেন এই জুটি। একদিনেই ২ লাখ ৭৪ হাজারের অধিকবার দেখা হয়েছে এই গানটি।

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চলতি বছরের ১৫ জুন থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। এর আগে ১৭ জুন ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

শাকিব-বুবলীর অভিনীত নতুন সিনেমার গান

আপডেট টাইম : ০৫:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯