ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইপিএল প্রশ্নে মুখ খুললেন ধোনি, নিজেকে বললেন ‘পুরোনো ভিন্টেজ গাড়ি’ বিক্ষোভ ঠেকাতে মিলান শহরে সেনা মোতায়েন করছে ইতালি সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ জাপানের জেরার কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব আলোচনা চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিসসহ বিভিন্ন শহরে সংঘর্ষ হেবরনে ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করল ইসরাইলি বাহিনী

রাতে শ্মশানঘাটে মিলল স্কুলছাত্রীর লাশ

জয়পুরহাট শহর থেকে নিখোঁজের ১২ ঘন্টা পর নদী থেকে রিতু পাল নামের এক স্কুলছাত্রীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার ছোট যমুন নদীর তীরবর্তী এলাকার শ্মশানঘাটে এই লাশ উদ্ধার করা হয়।

মৃত রিতু পাল জেলা শহরের সবুজ নগর এলাকার বিশ্বজিৎ পালের মেয়ে ও সদর উপজেলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান, রিতু প্রতি দিনের মত সোমবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে রিতুর বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে একই দিন রাত ১০ টার দিকে পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকার শ্মশানঘাটের কাছে একটি মেয়ের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ায় সেখানে গিয়ে মরদেহটি রিতুর বলে সনাক্ত করেন তার স্বজনরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আইপিএল প্রশ্নে মুখ খুললেন ধোনি, নিজেকে বললেন ‘পুরোনো ভিন্টেজ গাড়ি’

রাতে শ্মশানঘাটে মিলল স্কুলছাত্রীর লাশ

আপডেট টাইম : ১১:২৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯