ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নির্বাচনে বিএনপি-এনসিপি জোট হবে কিনা, বলার সময় আসেনি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ চার সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল ৪টা ৪০ মিনিটে।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন সালাহউদ্দিন আহমদসহ চার সদস্যের প্রতিনিধি দল। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও প্রতিটি দল নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত— এমন বিধানে আরপিওর আগের আইন বহাল রাখার অনুরোধ জানাতে আইন উপদেষ্টার কাছে এসেছি। আইন উপদেষ্টা জানিয়েছেন যে, বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব।

তিনি বলেন, ঐকমত্য কমিশন আজকে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। তবে, এই প্রতিবেদনে কিছু অনৈক্য তৈরি হয়েছে, যার সঙ্গে একমত নয় বিএনপি।

জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশও করেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো দল বলেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে— সরকারের এই প্রস্তুতিতে আমরা আশ্বস্ত।

ঐকমত্য কমিশনের একটি সুপারিশ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ৯০ দিন বা ২৭০ দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিবর্তন হবে— এমন সুপারিশ হাস্যকর। বিএনপির সঙ্গে আলোচনা না করেই ঐকমত্য কমিশন অনেক সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, যেগুলোর সঙ্গে একমত নয় বিএনপি। দুই একদিনের মধ্যে বিএনপি এ নিয়ে তাদের মতামত জানাবে।

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির সঙ্গে এনসিপি জোটভুক্ত হয়ে নির্বাচন করবে কিনা তা বলার সময় এখনো আসেনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নির্বাচনে বিএনপি-এনসিপি জোট হবে কিনা, বলার সময় আসেনি: সালাহউদ্দিন

আপডেট টাইম : ০৮:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫