ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জাতীয় নির্বাচন নাও হতে পারে : ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে; কিন্তু জুলাই সনদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল  এটি সবার আগে হওয়া প্রয়োজন।

বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

ডা. তাহের আরও বলেন, এবারের নির্বাচন অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয়, কারণ এটি উৎসবমুখর পরিবেশে হবে, জাতি আশা করবে।

এ সময় তিনি বলেন, জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন। জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে এটিই যথার্থ বলে আমরা মনে করি। গণভোটের সঙ্গে উচ্চকক্ষে পিআরের বিষয়টাও জড়িত, কাজেই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটার সমাধান হতে হবে। নভেম্বর শেষের দিকে গণভোট হয়ে যেতে পারে। যদি নভেম্বরে গণভোট না হয়, তাহলে আগামী নির্বাচনগুলোতেও এ চাপ বজায় থাকবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রে রাজনৈতিক, বিজিবি, র‌্যাবসহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জাতীয় নির্বাচন নাও হতে পারে : ডা. তাহের

আপডেট টাইম : ০১:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫