ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আমরা ‘মদিনার ইসলাম’ চর্চা করি: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করতে চায়।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ঈদগাহ ময়দানে কাসেমি পরিষদের উদ্যোগে আয়োজিত আজমতে সাহাবা মহা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে ব্যবহার করে বিভিন্ন ফায়দা হাসিলের চেষ্টা লক্ষ্য করি। ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করি। এজন্য একটি রাজনৈতিক দল ইসলামকে ক্ষতিগ্রস্ত ও বিভাজিত করতে চায়।”

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশে সব সময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতি এবং বিভিন্ন তরিকা ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা আমরা লক্ষ্য করি। ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে। একটি রাজনৈতিক দল নির্বাচন ও রাজনীতির সঙ্গে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি তৈরি করতে চায়। তারা ইসলামের ক্ষতি করতে চায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে আমরা ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামের চর্চা করি। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি। মহানবী হজরত মুহাম্মদ (সা.) যে ইসলামের প্রবর্তন করে গেছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদী ইসলামের অনুসারী তো নয়। সুতরাং যারা ফিতনা তৈরি করে দেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে।

বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসলাম বিদ্বেষী রাজনীতি করেছে, আলেম বিদ্বেষী রাজনীতি করেছে, মুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে। তাদের বিদায় কীভাবে হয়েছে, তা আমরা দেখেছি। এখন নতুন বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী ফ্যাসিবাদী তথা অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত করতে আমাদেরকে সঠিক পথে রাজনীতি করতে হবে, আমাদেরকে আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে। এর ফলে দেশ থেকে অপরাজনীতি বিদায় হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আমরা ‘মদিনার ইসলাম’ চর্চা করি: সালাহউদ্দিন আহমেদ

আপডেট টাইম : ০৬:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫