ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফরিদপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ঐক্যের আহ্বান

সিটিজেন নিউজ ডেক্স :

ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নতুন করে সাধারণ মানুষকে হুমকি ও বিশৃঙ্খলার প্রতিবাদে বুধবার (১২ নভেম্বর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শহরের সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফরিদুল হুদা। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং পৌর শাখার আমির এহসানুল মাহবুব রুবেল।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা আরও অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করেছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে বছরের পর বছর কারাগারে আটক রেখেছে।

বক্তারা বলেন, “আপনারা ১৭ বছর দেশে যে গণহত্যা করেছেন, তার বিচার একদিন হবেই।” তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের অন্যায় কর্মকাণ্ড প্রতিহত করতে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে বক্তারা আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ফরিদপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ঐক্যের আহ্বান

আপডেট টাইম : ০৯:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫