ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

১৯ দিনে ২৪৫০০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক: চলতি নভেম্বরের ১৯ দিনে প্রবাসীরা ২৪৫০০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে আসছে ১০ কোটি ৫৬ লাখ ডলার। এ প্রবাহ বজায় থাকলে নভেম্বরে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ গতি অব্যাহত থাকলে নভেম্বরে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে মনে করছেন ব্যাংকখাতের সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের শুরু থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ২১৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ১৯ নভেম্বর ২০২৪) রেমিট্যান্স ছিল এক হাজার ৪৭ কোটি ডলার। ফলে অর্থবছর অনুযায়ী প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ দশমিক এক শতাংশে।

প্রসঙ্গত, গত বছর শুধু রমজানের ঈদকে কেন্দ্র করেই একবার রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার এসেছিল। রেমিট্যান্স বাড়ার পেছনে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো, বিভিন্ন প্রণোদনা, বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহ বাড়ানো এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয় ছিল জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।

২০২৪–২০২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

২০২৩–২০২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ওই অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স ছিল জুলাইয়ে ১৯১ দশমিক ৩৭ কোটি, আগস্টে ২২২ দশমিক ১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০ দশমিক ৪১ কোটি, অক্টোবরে ২৩৯ দশমিক ৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

১৯ দিনে ২৪৫০০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

আপডেট টাইম : ০৬:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫