ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার

সিভিল এভিয়েশন একাডেমিতে “Security Culture in Aviation” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :সিভিল এভিয়েশন একাডেমিতে আজ “Security Culture in Aviation” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন খাতে নিরাপত্তা সংস্কৃতি আরও শক্তিশালী এবং কার্যকর করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও আইকাও (ICAO) ইন্সট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি বিমান নিরাপত্তা সংস্কৃতির গুরুত্ব, চ্যালেঞ্জ ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো: আসিফ ইকবালসহ সিভিল এভিয়েশনের বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। বক্তব্য প্রদানকালে বেবিচকের সদস্য ( নিরাপত্তা) বিমানবন্দর ও বিমান পরিচালনার বিভিন্ন স্তরে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং কর্মীদের সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বিমানবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং এভিয়েশন নিরাপত্তা সংস্কৃতি আরও সমৃদ্ধ করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়৷

দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত জনবলের মাঝে নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমি কর্তৃক এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা হয়ে থাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা

সিভিল এভিয়েশন একাডেমিতে “Security Culture in Aviation” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

আপডেট টাইম : ০৭:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫