ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমিনুল হকের দোয়া অনুষ্ঠান

হাফসা আক্তার :বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে বুধবার (৩ ডিসেম্বর) বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

বক্তব্যে আমিনুল হক বলেন, “আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া কখনোই স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। তিনি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন। আমরা তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করি।”

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি এখন বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দলের নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া আয়োজন করছে। আমিনুল হক বলেন, দেশের “মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, রাজনৈতিক দলাবলি—সকলেই দল-মত নির্বিশেষে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন,”।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, খালেদা জিয়া রাজনৈতিক জীবনে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে কারা নির্যাতনসহ নানা অবিচারের শিকার হয়েছেন, তবুও কখনো আপস করেননি।

মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মিরপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা বাতেন। দোয়া মাহফিলে সুরা পাঠ ও দুরুদ শরিফের মাধ্যমে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, হাফেজ, জনগণসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমিনুল হকের দোয়া অনুষ্ঠান

আপডেট টাইম : ০৭:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫