ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বিদায়ের ঘোষণা দিলেন ৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি হিলি

স্পোর্টস ডেস্ক: ট্রিপল এম ক্রিকেটের ‘উইলো টক’ পডকাস্টের প্যানেলে নিয়মিতই থাকেন অ্যালিসা হিলি। কথা বলেন ক্রিকেটের নানা কিছু নিয়ে। এবার সেই পডকাস্টের শুরুটা হলো অন্যরকম। তাকে বলা হলো, “অ্যালিসা, তুমি কিছু জানাতে চাও আমাদের…।” হিলি বললেন, “এভাবে শুরু করব ভাবিনি, ভেবেছিলাম শেষে বলব…।” অস্ট্রেলিয়ান অধিনায়ক ঠোঁটে খানিকটা হাসি ঝুলিয়ে বললেন, “আনুষ্ঠানিকভাবে আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি ভারতের বিপক্ষে সিরিজ শেষে।”

২০১০ সালে ১৯ বছর বয়সে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিলির। যে সময়ের মধ্যে অবসরের কথা তিনি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী সেটা হলে ক্যারিয়ার শেষে ১৬২ টি-টোয়েন্টি, ১২৬ ওয়ানডে ও ১১ টেস্ট ম্যাচ খেলবেন তিনি।

২০২৩ সালে মেগ ল্যানিংয়ের অবসরের পর অস্ট্রেলিয়ার পূর্ণকালীন অধিনায়ক হন হিলি। অধিনায়ক হিসেবে তার অন্যতম সেরা অর্জন ছিল ইংল্যান্ডের বিপক্ষে মাল্টি-ফরম্যাট অ্যাশেজে ১৬-০ তে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা।

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া হিলির নেতৃত্বে সেমিফাইনালে পৌঁছায়।

অবসরের ঘোষণায় হিলি বলেন, ‘এই ভারতের সিরিজ অস্ট্রেলিয়ার জন্য আমার শেষ সিরিজ হবে। এতে মিশ্র অনুভূতি কাজ করছে। দেশকে প্রতিনিধিত্ব করা আমার জন্য সবসময়ই গর্বের, কিন্তু দীর্ঘ সময় ধরে যে প্রতিযোগিতামূলক মানসিকতা আমাকে চালিত করেছিল, তা আর আগের মতো নেই। সময়টা ঠিক মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি এই বছরের টি-বিশ্বকাপে যাচ্ছি না এবং তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও থাকছি না। তবে ওয়ানডে ও টেস্টে অধিনায়ক হয়ে দেশের হয়ে শেষ সিরিজটি খেলতে আমি উচ্ছ্বসিত।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ হিলির ক্রিকেটে অবদানের প্রশংসা করে তাকে ‘সব সময়ের একজন সেরা আক্রিকেটার’ বলে উল্লেখ করেছেন এবং মাঠের ভিতরে ও বাইরে তার প্রভাবকে প্রশংসা করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

বিদায়ের ঘোষণা দিলেন ৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি হিলি

আপডেট টাইম : ০৫:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬