ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে।”

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘যারা অন্য ধর্মের ভাই-বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে। যাতে ভোট দিতে পারেন আপনারা, সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না। ভোট দিয়ে ওখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে। পারবেন? কী ভাই-বোনেরা পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।’

সোমবার বিকালে নোয়াখালীতে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, ব্লক বাঁধের মাধ্যমে এ এলাকার সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, ‌‘আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধসহ নদীভাঙন রোধের ব্যবস্থা করা হবে। আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।’

তিনি বলেন, ‘ভোটের পরে আমি আপনাদের দেখতে আসবো। তখন একসঙ্গে বসে কথা বলবো। বিএনপি জনগণের দল। আর এ দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।’

মা-বোনদের উদ্দেশ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আমরা আপনাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ সুযোগ-সুবিধার ব্যবস্থা করবো।’

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এই যে শামীমকে আপনাদের কাছে তুলে দিলাম, আমি ধানের শীষ হাতে তুলে দিলাম তাকে। ওকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ নিয়ে আসবেন আপনারা। শামীম হবে ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়নের প্রতীক। শামীমকে আমরা এই এলাকার উন্নয়নের প্রতীক বানাব, ইনশাআল্লাহ।

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে: তারেক রহমান

আপডেট টাইম : ১০:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬