ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না

নিজস্ব প্রতিবেদক: যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণিত অপপ্রচার চালানো হচ্ছে।

সাম্প্রতিক সময়ে এই অপপ্রচার নতুন মাত্রা পেয়েছে দাবি করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে একটি মহল সুপরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা থামাতে ব্যর্থ হয়েই একটি মহল কুৎসা, গুজব ও প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, জনগণের রায় কাগজে-কলমে লেখা কোনো স্ক্রিপ্ট নয়; এটি মানুষের হৃদয়ে লেখা। আর সেই রায় আজ স্পষ্টভাবে বিএনপির পক্ষে। নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি সংগঠিত অপচেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে চেষ্টা চলছে যাতে ভোটের মাঠে বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং গণতান্ত্রিক পরিবেশকে বিষাক্ত করা যায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই থামানো সম্ভব নয়।

সম্প্রতি সারাদেশে জাতীয়তাবাদী যুবদলকে কেন্দ্র করে কিছু ঘটনার ব্যাখ্যা দিয়ে এবং সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে আবদুল মোনায়েম মুন্না বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, কেন যুবদলকে টার্গেট করে এই অপপ্রচার? কেন সাজানো নাটক, মিথ্যা ভিডিও আর আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। মিথ্যা ও ষড়যন্ত্র দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সহনশীলতায় বিশ্বাস করি। কিন্তু পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে, গণমাধ্যমে ও আইনি লড়াইয়ে আমরা কঠোর অবস্থান নেব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না

আপডেট টাইম : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬