ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

উত্তরপত্র মূল্যায়ন : কারিগরির পরীক্ষকদের পারিশ্রমিক বিলের ৪ কোটি ১৯ লাখ টাকা ছাড়

২০২৫ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স ১ম বর্ষ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকগণের পারিশ্রমিক বাবদ ৪ কোটি ১৯ লাখ ৩ হাজার ৭০৩ টাকা ৪০ পয়সা ছাড় করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বোর্ডের সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে গতকাল এ কথা জানানো হয়েছে।

আদেশে বলা হয়, মোট ৩ হাজার ৫১টি পারিশ্রমিক বিলের বিপরীতে এই অর্থ সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকগণের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

এতে আরো বলা হয়, গত ২ মার্চ স্বাক্ষরিত মোট সাতটি চেকের মাধ্যমে এই অর্থ সোনালী ব্যাংক পিএলসির আগারগাঁও শাখায় পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষক ও নিরীক্ষকগণের স্ব স্ব সঞ্চয়ী হিসাবে এই অর্থ স্থানান্তর করা হয়। এ ক্ষেত্রে প্রযোজ্য ব্যাংক চার্জ প্রাপকের প্রাপ্য টাকা হতে কর্তন করা হবে।

বোর্ড জানিয়েছে, যদি কোনো পরীক্ষকের ব্যাংক হিসাব নম্বরে ভুল বা গরমিল থাকে, তবে সেই অর্থ বোর্ডের একটি নির্দিষ্ট ‘সান্ড্রি’ হিসাবে জমা থাকবে। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আবেদন করলে ভুল সংশোধন সাপেক্ষে ওই হিসাব থেকে অর্থ প্রদান করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

উত্তরপত্র মূল্যায়ন : কারিগরির পরীক্ষকদের পারিশ্রমিক বিলের ৪ কোটি ১৯ লাখ টাকা ছাড়

আপডেট টাইম : ০৪:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬