ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ইফতার বানিয়ে তোপের মুখে বলিউড অভিনেত্রী, দিলেন কড়া জবাব

বিনোদন ডেস্ক: ভারতের মুম্বাইয়ের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে ইফতারি তৈরিতে অংশ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। তবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে করা সেই মন্তব্যের বিপরীতে দমে না গিয়ে উপযুক্ত জবাব দিয়েছেন ‘জয় হো’ খ্যাত এই তারকা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ডেইজি শাহর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে রাস্তার পাশে ইফতারি প্রস্তুতিতে সাহায্য করতে দেখা যায়। এই ভিডিওর নিচে এক নেটিজেন ডেইজির পূর্বের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বিদ্রূপ করেন।

গত বছর দীপাবলিতে আতশবাজি ফোটানোর প্রতিবাদ করেছিলেন এই অভিনেত্রী। সেই সূত্র ধরে ওই ব্যবহারকারী মন্তব্য করেন, ইনি ডেইজি শাহ। আতশবাজি নিয়ে তার সমস্যা আছে, অথচ তিনি ইফতারের আয়োজনে অংশ নিয়ে রান্না করছেন।

এই মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। স্পষ্টভাবে বলেন, জননিরাপত্তার স্বার্থে আতশবাজির বিরোধিতা করা আর ইফতারি রান্না করা সম্পূর্ণ আলাদা বিষয়। ওই নেটিজেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে ঘৃণা ছড়ানোর এই প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

মূলত গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অনিয়ন্ত্রিত আতশবাজির কারণে একটি আবাসিক ভবনে আগুন লেগে গিয়েছিল। ডেইজির নিজের বাসার পাশের সেই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি জননিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছিলেন। সেই পুরনো প্রতিবাদের সঙ্গে বর্তমান ইফতারি বিতরণের বিষয়টিকে মিলিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন ডেইজি।

উল্লেখ্য, কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ২০১৪ সালে সালমান খানের বিপরীতে অভিনয় করে বিশেষ পরিচিতি পান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ইফতার বানিয়ে তোপের মুখে বলিউড অভিনেত্রী, দিলেন কড়া জবাব

আপডেট টাইম : ০২:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬