ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার : নূরুন্নিসা সিদ্দীকা

 নিজস্ব প্রতিবেদক: নারী নির্যতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় নারী ও শিশু নির্যাতন বন্ধে দ্রুত বিচার ট্রাইবুন্যাল গঠনের জোর দাবি জানান তিনি।

রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দকার আয়শা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি।

নূরুন্নিসা সিদ্দীকা তার বক্তব্যে কিছু নারীবাদী সংগঠনের সমালোচনা করে বলেন, ‘বোরকা পরা মুসলিম নারী সহিংসতার শিকার হলে তারা প্রতিবাদী হন না; বরং নির্দিষ্ট শ্রেণির নারীদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেন।’ তিনি নারী ইস্যুতে সব নারীকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহ্বান জানান।

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি ইরানী আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উম্মে খালেদা জাহান ও শিক্ষিকা ফাতিমা আক্তার হ্যাপি। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওলজি বিভাগের প্রধান ডা. নাজনীন আক্তার ও সাবেক কাউন্সিলর আমেনা বেগম।

আলোচনা সভায় অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি বলেন, নারীর ক্ষমতায়নের ভারসাম্য আনতে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়ন জরুরি। তিনি নারী নির্যাতনের পরিসংখ্যান উল্লেখ করে আরও বলেন, দীর্ঘদিন শিক্ষাব্যবস্থাসহ সমাজের সব ক্ষেত্রে অনৈতিক পরিবেশ নারীর প্রতি সহিংসতা বাড়াচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি খন্দকার আয়শা খাতুন নারী অধিকার রক্ষায় সব শ্রেণি-পেশার নারীর সচেতনতা জরুরি বলে মন্তব্য করেন। অনুষ্ঠানের মাঝে কবিতা আবৃত্তি করেন কাজী তাবাসসুম। আলোচনা সভায় কেন্দ্রীয় কর্মপরিষদসহ রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার : নূরুন্নিসা সিদ্দীকা

আপডেট টাইম : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬