ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

নড়াইলে ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

আসন্ন ঈদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বাজার দর নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নির্বিঘ্নে ঈদ উদ্যাপন উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং উৎসবকালীন সময়ে যে-কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম.রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকীসহ বিভিন্ন মসজিদের ইমামগণ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

নড়াইলে ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আপডেট টাইম : ০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬