ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২ কমলার চেয়েও বেশি ভিটামিন সি মেলে যে ৫ সহজলভ্য খাবারে অস্ত্রোপচারের আগে না খেয়ে থাকতে বলা হয় কেন? অন্যরকম চরিত্রে, ইয়াশ ও একটি বিড়াল পুরো জুয়েলারি খাতকে দায়ী না করার আহ্বান বাজুসের রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিএনপি সবসময় স্বচ্ছতার মধ্যে কথা বলে ও কাজ করে : রুহুল কবির রিজভী কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি দিনাজপুরের বিরামপুর উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পূনরায় প্রার্থী হতে চান মোঃ নাজির হোসেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু

নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ দেশ গড়তে চাই।

জাতীয় সংসদের হুইপ আজ জেলা পরিষদ প্রাঙ্গনে নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মো. রহিম নেওয়াজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে সুশাসনের পাশাপাশি উন্নয়ন নিশ্চিত করতে চায়। নতুন সরকার শপথ গ্রহনের পরপরই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে, মসজিদসহ অন্যান্য উপাসনালয়ের ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। আগামীতে সকল শ্রেণি-পেশার মানুষকে সুরক্ষা প্রদান করা হবে।

নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, নাটোর জেলা বিএনপি’র সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু

আপডেট টাইম : ০৫:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬