ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ব্রেন টিউমার ধরা পড়ার পর চিকিৎসার অংশ হিসেবে এ অস্ত্রোপচারটি হয়।

অভিনেত্রীর অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি তানিয়ার সুস্থতা কামনা করে জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তানিয়া বৃষ্টিকে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং সুস্থতার জন্য সতর্ক থাকতে হবে। আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য তাকে আবারও চেন্নাই যেতে হবে। নিজের অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় তানিয়া বৃষ্টি লিখেছেন, অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথম দফায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। তবে পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার

আপডেট টাইম : ০২:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬