ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক

 ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার চলমান উন্নয়নমূলক কাজের গুণগত মান নিশ্চিত করতে নির্বাহী প্রকৌশলীদের সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকির কঠোর নির্দেশ দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ সোমবার বিকেলে নগর ভবনে ডিএনসিসি’র চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, গুণমান ও গতিশীলতা পর্যালোচনায় ঠিকাদারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রশাসক বলেন, নগরীর উন্নয়ন কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কাজের গুণগত মান যাচাই করতে হবে।

তিনি আরও বলেন, কোথাও নিম্নমানের কাজ ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে পুনরায় সঠিকভাবে কাজ সম্পন্ন করাতে হবে।

মো. শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসি ও ঠিকাদারদের মধ্যে সমন্বয় ও কার্যকর বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমরা কাউকে বাদ দিয়ে কাজ করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তুলতে চাই।’

সভায় প্রশাসক জোর দিয়ে বলেন, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় ডিএনসিসিকে উন্নয়ন কার্যক্রমে অগ্রগামী থাকতে হবে।

কাজের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা হবে না বলেও তিনি এ সময় উল্লেখ করেন।

ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি সব উন্নয়ন কাজ নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ করতে নির্দেশ দেন।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

সভায় জানানো হয়, বর্তমানে ডিএনসিসিতে মোট ৩৪৮টি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ সব প্রকল্পের আওতায় ২১৫ দশমিক ৬৫ কিলোমিটার রাস্তা, ২১৫ দশমিক ১৩ কিলোমিটার নর্দমা ও ৬৭ দশমিক ৫৯ কিলোমিটার ফুটপাত নির্মাণ ও উন্নয়ন কাজ বাস্তবায়নাধীন রয়েছে।

এ সময় বিভিন্ন ঠিকাদার তাদের কাজ বাস্তবায়নে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন এবং সে সব সমস্যা সমাধানে ডিএনসিসি’র সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক

আপডেট টাইম : ০৭:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬