ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নৌপরিবহনের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে অবস্থিত বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।

মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, বিআইডব্লিউটিসি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সকল কর্মকর্তা-কর্মচারীকে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার পাশাপাশি তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।

কোনো রকম অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না মর্মে মন্ত্রী কঠোর হুশিয়ারি প্রদান করেন।

এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিআইডব্লিউটিসিকে আরও কার্যকর ও গতিশীল হতে হবে।

তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় বিদ্যমান অসংগতি দূর করার ওপর জোর দেন এবং ফেরি ব্যবস্থাপনাকে আধুনিক ও উন্নত করার নির্দেশনা দেন।

উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান করার পাশাপাশি উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলে সেবা সম্প্রসারণের কথাও উল্লেখ করেন তিনি।

ফেরীতে যাত্রী পারাপারের সময় যাত্রী সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে, একে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি।

একইসঙ্গে ফেরিঘাটের সংযোগ সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসি’র  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নৌপরিবহনের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর নির্দেশ

আপডেট টাইম : ০৭:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬