ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়: বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমাদের যুব ফুটবলাররা আজ যে অদম্য স্মৃহা ও নৈপুণ্য প্রদর্শন করেছে, তা পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের। ভারতকে হারিয়ে এই শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের এক নতুন দিগন্ত উন্মোচন করলো। মাঠের এই লড়াকু মানসিকতা ভবিষ্যতে আমাদের আরও বড় সাফল্যের স্বপ্ন দেখায়।

খেলোয়াড়দের এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের এই পৃষ্ঠপোষকতা ও উৎসাহ তরুণ খেলোয়াড়দের আগামী দিনে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে বদ্ধপরিকর এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়: বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট টাইম : ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬