ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

 আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সব কয়টা  জেলা আদালত, শ্রম আদালত, চৌকি আদালত এবং সুপ্রিমকোর্টে লিগ্যাল এইড সার্ভিস চালু রয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে টোল-ফ্রি জাতীয় হেল্পলাইন ‘১৬৬৯৯’ নম্বরে বিনামূল্যে আইনি সেবা চালু রয়েছে। প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ২০১৬ সাল থেকে পালিত হচ্ছে।

জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ রাখা হয়নি, মামলা জট কমানোর লক্ষ্যে এ অফিসগুলোকে ‘এডিআর কর্নার’ বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল’ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।

শ্রমিক সহায়তা সেলেও বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা কার্যক্রম চালু রয়েছে। পক্ষসমূহের সম্মতির ভিত্তিতে লিগ্যাল এইড অফিসে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে।

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট ও জেলা লিগ্যাল এইড অফিসের সাফল্যের গল্পের তথ্য সংগ্রহ ও প্রকাশনা সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে নোটিশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে যে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ২৮ এপ্রিল ২০২৬ ‘জাতীয় আইনগত সহায়তা দিবস। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার নিমিত্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এর যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ওই কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এবং জেলা লিগ্যাল এইড অফিসসমূহের বিগত বছরের উল্লেখযোগ্য কার্যক্রম ও সাফল্যের গল্পসমূহ সম্বলিত একটি ডকুমেন্টারি তৈরি এবং বিশেষ প্রকাশনা ছাপানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসসমূহের বিগত বছরের কার্যক্রমের উল্লেখযোগ্য সাফল্যের গল্পের তথ্য ছবিসহ পড়ঁৎঃড়ভভরপবৎহষধংড়@মসধরষ.পড়স ই-মেইলে ও সফটকপি চাওয়া হয়।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) রিফাত আরা সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশটি সংস্থার ওয়েবসাইট রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

আপডেট টাইম : ০৬:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬