ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে আজ ঢাকায় ফিরেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম আজ বিকেলে বাসসকে জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার আজ সকাল প্রায় ১১:৫০ মিনিটে ঢাকায় পৌঁছায়।

এই সফরে রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, পরিবারের অন্যান্য সদস্য এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তাঁর সঙ্গে ছিলেন।

গত শনিবার থেকে শুরু হওয়া এই সফর ছিল তাঁর চতুর্থ পাবনা সফর। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটিই ছিল তাঁর প্রথম সফর।

এই সফরকালে রাষ্ট্রপ্রধান পাবনা জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, পাবনা প্রেস ক্লাবের স্থানীয় সাংবাদিক এবং পাবনা জেলার বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং সেখানের কিছু উন্নয়নমূলক কাজও প্রত্যক্ষ করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনার আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে শায়িত  তাঁর পিতা-মাতা, পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করেন।

এর আগে, বিভাগীয় কমিশনার, বিভাগীয় পুলিশের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাডে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

আপডেট টাইম : ০৪:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬